Tuesday, June 16, 2026

উৎসবের ১০দিন উপনির্বাচনের প্রচার বন্ধ রাখছে তৃণমূল

Date:

Share post:

শুরু হয়েছে কাউন্ট ডাউন। দুর্গাপুজোর ঢাকে পড়ে গিয়েছে কাঠি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। আর পুজো পেরোলেই আগামী ৩০ অক্টোবর রাজ্যে চার কেন্দ্রে ফের হাইভোল্টেজ উপনির্বাচন। খড়দহ, দিনহাটা, শান্তিপুর ও গোসাবায় হবে এই উপনির্বাচন।

 

এর আগে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন উৎসবের দিনগুলিতে ভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশ দিতে। ১০-২০ অক্টোবর উপনির্বাচনের প্রচার বন্ধ থাকুক, চাইছেন মুখ্যমন্ত্রী। কারণ, এই সময়ে উৎসবে মাতবে আপামর বাঙালি। দুর্গাপুজো, লক্ষ্ণীপুজো ও নবি উৎসব রয়েছে। তাই রাজনৈতিক দলগুলির ভোটের প্রচারে যাতে উৎসবমুখর বাঙালির কোনও সমস্যা না হয়, সেই কারণেই কমিশনের কাছে এমন অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

 

যদিও কমিশন কী সিদ্ধান্ত নেবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু মুখ্যমন্ত্রীর এমন আবেদনকে সম্মান জানিয়ে, শাসক দল তৃণমূল উৎসবের দিনগুলিতে উপনির্বাচনের প্রচার করবে না বলেই কার্যত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাই চার উপনির্বাচনের যাবতীয় কাজকর্ম ৯ অক্টোবরের মধ্যেই শেষ করে ফেলবেন তৃণমূল প্রার্থী ও কর্মী-সমর্থকরা। ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত তৃণমূল কোনও ভোটের প্রচার করবে না বলেই জানা গিয়েছে। তবে কোনও পুজো সংগঠন কোনও অনুষ্ঠানে প্রার্থীদের আমন্ত্রণ করলে, সেখানে তাঁরা যেতে পারেন।

advt 19

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...