Friday, June 19, 2026

দুর্গাপুজোর শুরুতেই অন্ধকারে ডুবতে পারে রাজধানী! আশঙ্কা দিল্লির বিদ্যুৎমন্ত্রীর

Date:

Share post:

দুর্গাপুজোর শুরুতেই অন্ধকারে ডুবতে পারে পুরো দিল্লি। এমনই আশঙ্কার কথা শোনালেন দিল্লির বিদ্যুৎ মন্ত্রী সত্যেন্দ্র জৈন।

দিল্লির তাপবিদ্যুৎকেন্দ্রগুলির হাতে মাত্র একদিনের কয়লা পড়ে আছে। এখনই পরিস্থিতির সামাল দিতে না পারলে দু’দিন পরই আধাঁরে ডুবে যাবে রাজধানী। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন কেজরিওয়াল সরকারের বিদ্যুৎ মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁর বক্তব্য, যেসব তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলি দিল্লিতে বিদ্যুৎ সরবারহ করে তাদের একমাসের কয়লা মজুত থাকা উচিত। কিন্তু হাতে রয়েছে মাত্র ১ দিনের কয়লা। কোভিড পরিস্থিতিতে অক্সিজেন ঘাটতির মতো এটিও ম্যান মেড।

advt 19

দিল্লির আসন্ন বিদ্যুৎ সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। শনিবার এক টুইট বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী লেখেন, দিল্লির আসন্ন পরিস্থিতির উপর আমি ব্যক্তিগতভাবে নজর রাখছি। এই পরিস্থিতি যাতে এড়ানো যায়, সেজন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। তারইমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। তাঁর হস্তক্ষেপের দাবি করেছি।’

আরও পড়ুন- ‘অ্যাকশনের রিয়্যাকশন’, লখিমপুরে বিজেপি কর্মীদের মৃত্যু প্রসঙ্গে মন্তব্য টিকায়েতের

advt 19

 

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...