Saturday, April 4, 2026

কথায় কথায় আমলাদের তলব নয়, রাজ্যপালকে চিঠি দিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কথায় কথায় কিংবা খেয়াল-খুশি মতো রাজ্য প্রশাসনের কোনও আমলা বা আধিকারিককে ডেকে পাঠাতে পারে না রাজভবন। এখন থেকে কোনও প্রশাসনিক কর্তাকে তলব করার আগে মুখ্যমন্ত্রীকে জানিয়েই তা করতে হবে। এই মর্মে রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankar) চিঠি দিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee).
বাংলার রাজ্যপালের চেয়ারে বসার পর থেকে গত কয়েক বছরে নজিরবিহীন ভাবে রাজভবনে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে একাধিক প্রশাসনিক কর্তা ও আমলাকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন ধনকড়। এমনকী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করেছেন রাজ্যপাল।
রাজভবনে ডেকে পাঠানোর সর্বশেষ সংযোজনে বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের কোভিড সংক্রান্ত তথ্য জানার জন্য মুখ্যসচিবকে আচমকাই ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। এবং হুঁশিয়ারির সুরে ধনকড় জানিয়েছিলেন, তাঁর ডাকে সাড়া দিয়ে রাজভবনে না এলে সব দায় বর্তাবে মুখ্যসচিবের উপর।
এবার রাজ্যপালকে পাল্টা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েদেন, রাজ্যপাল এমন কাজ করতে পারেন না। মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, এ ভাবে রাজ্য প্রশাসনের আধিকারিকদের ডেকে পাঠানো রাজ্যপালের এক্তিয়ারভুক্ত নয়। তিনি চাইলে মুখ্যমন্ত্রীর কাছে কোনও বিষয়ে জানতে চাইতে পারেন। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে কোনও আধিকারিককে পাঠাতে পারেন রাজ্যপালের কাছে।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...