Saturday, June 27, 2026

নিজের বৌদিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করলো সিভিক ভলেন্টিয়ার

Date:

Share post:

পারিবারিক বিবাদের জেরে নিজের বৌদিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ার সহ দুই দেওরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদা জেলার গাজোল থানার রানিগঞ্জ এলাকায়। মৃত গৃহবধূর নাম সুমিত্রা ঘোষ । বয়স ২৯ বছর। আক্রান্ত হয়েছেন স্বামী রাজু ঘোষ। অভিযুক্তরা হলেন উজ্জ্বল ঘোষ ও অমিত ঘোষ। উজ্জ্বল ঘোষ গাজোল থানার সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই জমি জায়গা নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিবাদ লেগেই রয়েছে। এই নিয়ে গতকাল রাতে শুরু হয় তিন পরিবারের গন্ডগোল। সেই গন্ডগোল জেরেই দাদা রাজু ঘোষ ও বৌদি সুমিত্রা ঘোষকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ার উজ্জ্বল ঘোষ ও তার ভাই অমিত ঘোষ এর বিরুদ্ধে। আক্রান্তদেরকে তড়িঘড়ি স্থানীয়রা শুক্রবার রাতে চিকিৎসার জন্য নিয়ে যায় গাজোল গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে দুইজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসা চলাকালীন ভোররাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সুমিত্রা ঘোষের। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মৃত গৃহবধূর স্বামী রাজু ঘোষ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার উজ্জ্বল ঘোষ ও অমিত ঘোষ এর বিরুদ্ধে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু পারিবারিক বিবাদ না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

advt 19

 

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...