Saturday, June 27, 2026

শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্তে গ্রেফতার ২ সন্দেহভাজন চিনা নাগরিক

Date:

Share post:

এবার একসঙ্গে ২ জন সন্দেহভাজন চিনা নাগরিককে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের খড়িবাড়ি থানা। শুক্রবার দুপুরে পানিট্যাঙ্কির নেপাল সীমান্তে গ্রেফতার হয় দুজন। দুজনের কাছ থেকেই জাল ভারতীয় পরিচয়পত্র মিলেছে।

তিন সপ্তাহ আগেই পানিট্যাঙ্কি সীমান্ত থেকে এক চিনা নাগরিককে আটক করেছিল এসএসবি। তাঁর কাছ থেকেও ভারতীয় পরিচয়পত্র মিলেছিল। এদিন ধৃত দুজন নেপাল থেকে শিলিগুড়ির দিকে ঢুকছিল এরা।

পানিট্যাঙ্কি সীমান্ত থেকে তাঁদের প্রথমে আটক করে এসএসবি। প্রাথমিক জেরার পরে তাদের পুলিশের কাছে দেওয়া হয়। শুক্রবার রাতে তল্লাশির সময় সন্দেহ হয় এসএসবি জানিয়েছে, দুজনের কাছ থেকে জাল ভারতীয় পরিচয়পত্র বাজেয়াপ্ত হয়েছে। তবে চিনা নাগরিকদের কাছে জাল ভারতীয় পরিচয়পত্র মিলেছে।

 

তবে পুলিশের কাছে ধৃতরা দাবি করেছে, তারা হিমাচল প্রদেশের ধর্মশালার বাসিন্দা। পরে তারা ভারতীয় পরিচয়পত্রও দেখান। কিন্তু এই পরিচয়পত্র দেখেও সন্দেহ হয় এসএসবির। তারা পরীক্ষা করে বুঝতে পারে পরিচয়পত্রগুলি জাল।

advt 19

 

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...