Friday, June 26, 2026

বোধনের আগে চতুর্থীতেই শুরু হয়ে গেল পুজো, ভিড় সামলাতে নামল পুরো ফোর্স

Date:

Share post:

বোধনের আগেই শুরু হয়ে গেল পুজো। বেজে উঠল ঢাক। আলোর গয়নায় সেজে উঠেছে শহর। তাই দেরি করতে রাজি নয় কেউই। আগেভাগেই মণ্ডপ ও প্রতিমা দেখতে বেরিয়ে পেল কলকাতার বাসিন্দাদের একটা অংশ। চতুর্থীতেই ঠাকুর দেখতে বেরিয়েছেন শহরের বাসিন্দারা। একটু ফাঁকায় আগেভাগে ঘুরে নেওয়া আরকি।
উদ্যোক্তারা জানাচ্ছেন, পুজো শুরু হয়ে গিয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতার সব বড় মণ্ডপেই। চতুর্থীর থেকেই মণ্ডপে প্রতিমা দর্শনে ভিড় জমাতে শুরু করেছেন দর্শকরা। চতুর্থীর সন্ধ্যা থেকেই কলকাতার উত্তর কলকাতার বহু মণ্ডপে সেই ভিড় বাড়ার আশঙ্কা।
বাগবাজার সার্বজনীন পূজা মন্ডপে থেকে টালা বারোয়ারি, টালা সম্মেলনী,টালা প্রত্যয় তিনটি মণ্ডপেই দুপুর থেকেই মানুষ ঠাকুর দেখতে পৌঁছে গিয়েছেন। কলেজ স্কোয়ার, লেবুতলা পার্কেও ছিল দর্শনার্থীদের ভিড়।উত্তর ও দক্ষিণ কলকাতার ভিড় টানার লড়াই দীর্ঘদিনের। তাই পিছিয়ে নেই দক্ষিণ কলকাতা।
মুদিয়ালি, আষাঢ়তলা বাদাম সংঘ, শিবমন্দির, চেতলা অগ্রণী, বালিগঞ্জ কালচারালে চতুর্থী থেকেই মানুষের ভিড়। চতুর্থীর রাতে সেই ভিড় আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।
কলকাতার বড় পুজোগুলি বাদ দিলে এখনও বহু প্যান্ডেলে প্রতিমাও এসে পৌঁছয়নি। তার মধ্যেও যে হারে মানুষ রাস্তায় নেমেছেন, তাতে সপ্তাহান্তের চতুর্থী-পঞ্চমী নিয়ে আশঙ্কা থাকছেই। ইতিমধ্যে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে কলকাতা হাইকোর্ট একাধিক স্বাস্থ্যবিধি মেনে পুজো করার কথা বলেছে।
এমনকি পূর্বাভাস ছিলই। সেই আশঙ্কাকে সত্যি করেই চতুর্থীর দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতায়। আরও বেশ কিছুক্ষণ কলকাতার বিভিন্ন অংশে একটানা বৃষ্টি চলবে।
ভিড় আর যানবাহন সামলাতে চতুর্থী থেকেই শহরের রাস্তায় নামানো হয়েছে লালবাজারের পুরো ফোর্স। শুক্রবার এমনটাই জানজানানোছে লালবাজারের তরফে। আগামীকাল শনিবার থেকেই প্রায় ৫০০০ পুলিশ মোতায়েন করা হবে শহরের রাস্তায়। দর্শনার্থীদের ভিড় আর যানজট সামলাতেই এমন পদক্ষেপ।
শহরের প্রতিটি পুজোয় নজরদারি চালাতে মণ্ডপে মণ্ডপে পুলিশ নিয়োগ করার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বড় পুজো মণ্ডপগুলির পাশাপাশি ছোটো ও মাঝারি  মাপের পুজো গুলিতেও পুলিশি নজর দারির আওতায় রয়েছে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে।মণ্ডপগুলির সামনে থাকবে পুলিশ পিকেটিং। কড়া  নজর রাখা হবে হোটেল রেস্তোরাগুলিতেও।

advt 19

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...