Saturday, April 11, 2026

নিম্নচাপের ভ্রুকুটি,পুজোর শুরুতেও বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আবহাওয়া দফতর

Date:

Share post:

পুজো এসে গেছে। ঢাকে পড়েছে কাঠি। সঙ্গে দেদার আড্ডার চলছে। কিন্তু এরইমধ্যে মন খারাপের খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার তৃতীয়ার দুপুরেও নীল আকাশের বদলে বর্ষার কালো মেঘ ঘনিয়ে এসেছিল। সন্ধ্যায় শহরে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এ রকম বিক্ষিপ্ত বৃষ্টি আগামী ২৪ ঘণ্টা চলবে রাজ্যের বিভিন্ন জেলায়। বিশেষ করে কলকাতা-সহ হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগণা এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:পুজোর মুখে অর্জুনের খাসতালুক ভাটপাড়ায় ব্যাপক ভাঙন বিজেপিতে
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা এখনও পুরোপুরি বিদায় নেয়নি, তাই পুজোর শুরুতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার থেকে উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরেই বৃষ্টি হবে দুর্গাপুজোর তিন দিন। তবে তার আগে যদি রাজ্যে বর্ষা বিদায় না হয়, তবে পুজোর শুরুর দিনগুলিতেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা থাকবে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।
অষ্টমী, নবমী ও দশমীতে কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছিলেন আবহবিদরা। তবে পুজোয় উত্তরবঙ্গে বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছে।

advt 19

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...