Saturday, March 14, 2026

লখিমপুরকে হাতিয়ার করে কংগ্রেসের ফাটল মেরামতের চেষ্টা: ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকছেন সোনিয়া!

Date:

Share post:

লখিমপুরকাণ্ডকে হাতিয়ার করে দলের অন্তর্কলহ মেটাতে চাইছেন কংগ্রেস (Congress) হাইকম্যান্ড সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকবেন সোনিয়া। কয়েকদিন আগে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন চেয়ে সম্প্রতি সরব হন কপিল সিব্বল (Kapil Sibbal)। হাইকম্যান্ডকে পাঠানো চিঠিতে ক্ষোভ উগরে দিয়েছিলেন আরেক বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাব (Gulam Nabi Azad)। এই পরিস্থিততে ফোকাস উত্তরপ্রদেশের দিকে ঘুরিয়ে নেতাদের কোন্দল মেটাতে চাইছেন সোনিয়া মত রাজনৈতিক মহলের।

ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amrindar Singh)কে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর পর থেকেই হাইকম্যান্ডের বিরুদ্ধে বেজায় চটে ‘জি-২৩’ গ্রুপের সদস্যরা। ঘটনার প্রতিবাদ করেন অনেক শীর্ষ নেতা।সভাপতি নির্বাচনের দাবি জানিয়ে সোনিয়াকে চিঠি লেখেন গুলাম নবি আজাব। এরপর ক্ষোভ উগরে কপিল সিব্বল বলেন, “আমরা জি-২৩। তার মানে ‘জো হুজুর-২৩’ নই”। কেন মানুষ কংগ্রেসের প্রতি আস্থা হারাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে। এই পরিস্থিতিত লখিমপুর কাণ্ড নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে এবং দলের অন্তঃকলহ দূর করতে ওয়ার্কিং কমিটি ডাকা হতে পারে।সূত্রের খবর, অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া আগামী সপ্তাহেই ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকতে চলেছেন। লখিমপুরকাণ্ড এবং কৃষক আন্দোলনকে সামনে রেখে দলের ফাটল মেরামত করার চেষ্টা করবেন সোনিয়া গান্ধী।

advt 19

 

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...