Saturday, June 27, 2026

আগামী পাঁচ দিনে রাজ্যে ৫০ লক্ষ ভ্যাকসিন শেষ করার নির্দেশ স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

পুজোর (Durga Puja 2021) আগেই আরও ভ্যাকসিন (Corona Vaccine) দিতে তৎপর নবান্ন। আগামী পাঁচ দিনের মধ্যে রাজ্যে ৫০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করার কড়া বার্তা জারি করল স্বাস্থ্য দফতর। প্রত্যেকটি জেলায় জেলায় এই নির্দেশ পাঠানো হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রক জানতে চেয়েছে পুজোর আগে রাজ্যকে দেওয়া ভ্যাকসিন শেষ করতে পারবে কি না। একই সঙ্গে বলা হয়েছে, বরাদ্দকৃত ভ্যাকসিন পুজোর আগে শেষ না করতে পারলে আগামীতে রাজ্যের বরাদ্দে কাটছাঁট করা হতে পারে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের এই বার্তা আসে। এরপরেই রাজ্য স্বাস্থ্য দফতর জেলায় জেলায় ভ্যাকসিন শেষ করার নির্দেশ দিয়েছে।

পরিসংখ্যান বলছে, রাজ্যের মোট ৬ কোটি ৩ লক্ষ ৭০ হাজার ২০৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার মধ্যে ৪ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৯০ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর ১ কোটি ৭২ লক্ষ ৮৬ হাজার ১১৯ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

advt 19

 

 

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...