Tuesday, June 23, 2026

রোটি অন হুইলস: দরিদ্র মানুষের পাশে তিলজলা ট্রাফিক গার্ড, সহযোগিতায় লায়ন্স ক্লাব

Date:

Share post:

পুজোর বিলাসিতা থেকে কয়েক যোজন দূরে যাঁরা, দুর্গোৎসব শুরু আগেই তাঁদের মুখে হাসি ফোটালো তিলজলা ট্রাফিক গার্ড (Tiljala Traffic Gaurd) সহযোগিতায় লায়ন্স ক্লাব (Lions Club)। বাইপাসের পরমা আইল্যান্ডে পালিত হল “রোটি অন হুইলস”।

স্থানীয় হাটগাছিয়া (মিলন মেলা), অরুপোতা, ধাপা ও চৌবাগা ৩৫০টি দরিদ্র পরিবারকে তৈরি গরম খাবার দেওয়া হল শুক্রবার। তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী-সহ অন্যান্য পুলিশকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি অনুপ বর্ধন, প্রধান প্রশাসক রামাবতার গুপ্ত, চেয়ারম্যান সঞ্জয় তালওয়ার এবং লায়ন্স আর্ট অ্যান্ড কালচারের বিশিষ্ট সদস্যরা। কোভিডকালে উৎসব উদযাপন থেকে বঞ্চিত দরিদ্রদের মধ্যে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়। “দরিদ্র মানুষের আনন্দ, বিশেষ করে ছোটদের হাসিমুখ আমাদের চূড়ান্ত তৃপ্তি দিয়েছে” বললেন সৌভিক। ভবিষ্যতেও এই ধরনের আরও কর্মসূচি রূপায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান তিলজলা ট্রাফিক গার্ড।

আরও পড়ুন:কলকাতা পুলিশের ফেসবুক পেজে পুজো উদ্যোক্তাদের জন্য বিশেষ সতর্কবার্তা

advt 19

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...