Tuesday, June 16, 2026

কেক কেটে জেলে জন্মদিন পালন দুষ্কৃতীর, সাসপেন্ড জেলার

Date:

Share post:

জেলের মধ্যেই রমরমিয়ে চললো জন্মদিনের উৎসব। একেবারে কেক কেটে ফুলমালা সঙ্গে নিয়ে জেলবন্দি বাকি দুষ্কৃতীদের(criminals) সঙ্গে জন্মদিন পালন করতে দেখা গেল উত্তর হাওড়া ত্রাস প্রকাশ সিং(Prakash Singh)। শুধু তাই নয় ঘটনাকে স্মরণীয় করে রাখতে মোবাইলে রেকর্ড করা হলো ভিডিও। জেলের(Jail) মধ্যে জন্মদিন পালনের এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে জেলবন্দি দুষ্কৃতীদের হাতে মোবাইল এলো তা নিয়ে প্রশ্ন উঠছে। কড়া পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই হাওড়া সংশোধনাগারের জেলারকে সাসপেন্ড করেছে উর্দ্ধতন কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সংশোধনাগার বা জেলের মধ্যে মোবাইল ব্যবহারের উপর করা নিষেধাজ্ঞা রয়েছে। তবে সে নিষেধাজ্ঞা যে কার্যক্ষেত্রে পালিত হয় না এ দিনের ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় নড়েচড়ে বসেছে জেল কর্তৃপক্ষ। রাজ্য সংশোধনাগারের এডিজি পীযূষ পাণ্ডে বলেন, ‘‌হাওড়া সংশোধনাগারের ঘটনায় জেলারকে সাসপেন্ড করা ছাড়াও সুপারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’‌

আরও পড়ুন- লখিমপুর হিংসা: ম্যারাথন জেরার পর আশিসকে গ্রেফতার করল যোগীর পুলিশ

advt 19

 

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...