Tuesday, June 23, 2026

উৎসবের শহরে মর্মান্তিক দুর্ঘটনা, ধড় থেকে মাথা আলাদা বাইক চালক যুবকের

Date:

Share post:

শহর মেতেছে উৎসবের আনন্দে। তারই মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। যার ভয়াবহতা জানলে আঁতকে উঠবেন। শনিবার চতুর্থীর ভোররাতে বাইক দুর্ঘটনার ঘটনাস্থলেই মৃত্যু হল এক যুবকের। চিংড়িঘাটার কাছে দ্রুত গতিতে ছুটে আসা ওই বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে।

বাইক চালক যুবক ছিটকে পড়লে তাঁর ধর থেকে মাথা আলাদা হয়ে যায়। মৃত যুবকের বাইকে ছিলেন এক তরুণীও। আহত অবস্থায় উদ্ধার করে তাঁর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন:রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত অন্তত ১৬

জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ ওই যুবক সায়েন্স সিটির দিকে বিরাট গতিতে তাঁর সঙ্গিনীকে নিয়ে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন। তখনই মেট্রোপলিটন লেনের কাছে নিয়ন্ত্রণ হারায় বাইকটি। সজোরে ডিভাইডারে ধাক্কা মারেন বাইক চালক যুবক। ছিটকে পড়লে দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবতী।

advt 19

 

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...