Tuesday, June 9, 2026

আজ দেবীর বোধন, জানেন কেন জাগাতে হয় দশভুজাকে?

Date:

Share post:

বাঙালির উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে বেশ কয়েকদিন। শুরু হয়ে গিয়েছে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন। কিন্তু তিথি মেনে আজ থেকেই শুরু হল মূল পুজো আজ দুর্গা-ষষ্ঠী। দেবীর বোধন। করোনাকালে এবারেও বিধি মেনেই আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর। সকাল থেকে বাড়ি ও বারোয়ারি পুজোর বোধন চলছে। এর সঙ্গেই শুরু হয়েছে প্যান্ডেল হপিং।

ষষ্ঠীতেই কেন দেবীর বোধন? পৌরাণিক কাহিনি অনুযায়ী, রাবণের সঙ্গে যুদ্ধের আগে দেবী দুর্গার আরাধনা করেছিলেন রামচন্দ্র। সেটা ছিল অকালবোধন। পুরাণ মতে সূর্যের উত্তরায়ন হচ্ছে দেবতাদের দিন। দিনের বেলায় তাঁরা জেগে থাকেন। সেই সময় তাঁদের পুজো হয়। আবার সূর্যের দক্ষিণায়ন হল দেবতাদের রাত। রাতে তাঁদের পুজো করার কোনও রীতি নেই। কিন্তু রামচন্দ্র দক্ষিণায়নের মধ্যে শরৎকালে দেবীর পুজো করেন। অর্থাৎ অকালে বোধন। কিন্তু শাস্ত্র মতে তিনি তো তখন নিদ্রামগ্ন। তাই পুজো করতে হলে তাঁকে জাগরিত করতে হবে। শরৎকালের এই বোধনই অকালবোধন। রামচন্দ্রের আগে রাজর্ষি সুরথ প্রথম আদ্যাশক্তি মহামায়ার পুজো করেছিলেন। সেই পুজো হয় বসন্তকালে। সেটাই বাসন্তী পুজো নামে প্রচলিত।

চিরাচরিত প্রথা মেনেই দেবীর পুজোর আয়োজন করা হচ্ছে। তবে, রয়েছে বৃষ্টির ভ্রুকূটি। তাই করোনা বিধিকে পাশে সরিয়েই অনেকেই ভিড় করছেন মণ্ডপে।

আরও পড়ুন:ষষ্ঠীতে খুলে গেল গড়চুমুক পর্যটন কেন্দ্র! দারুণ খুশি ভ্রমণ পিপাসু বাঙালি

advt 19

 

 

Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...