Friday, June 26, 2026

জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়র ডিজাইন-এর বার্ষিক সমাবর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Date:

Share post:

অনুষ্ঠিত হল জর্জ টেলিগ্রাফ গ্রুপের অন্তর্গত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়র ডিজাইন (GIID)-এর বার্ষিক সমাবর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে GIID-এর সদ্য উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত, GIID-এর ডিরেক্টর ইন্দ্রনীল দে, প্রিন্সিপাল গোরা দত্ত ও অদিতি বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা স্থপতি ও খাম কনসালটেন্ট-এর প্রতিষ্ঠাতা মনিকা খোসলা ভার্গভা।

প্রতিষ্ঠানটি ১৯২০ সাল থেকে বৃত্তিমূলক ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়র ডিজাইন তার শতবর্ষের ঐতিহ্য ধরে রেখে আধুনিক যুগের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করছে। এবারের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা, সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান এবং ডিজাইনের জগতে তাঁদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি শুধুই একটি আনুষ্ঠানিক বিদায় নয়, বরং নতুন ডিজাইনারদের জন্য ভবিষ্যতের সম্ভাবনার দরজা উন্মোচন করার এক তাৎপর্যপূর্ণ পর্ব হয়ে উঠেছিল। GIID-এর এই বার্ষিক অনুষ্ঠান আবারও প্রমাণ করল, দক্ষতা ও সৃজনশীলতা মেলালে কীভাবে শিক্ষা একটি শক্তিশালী ভবিষ্যতের ভিত গড়ে দিতে পারে।

আরও পড়ুন – বিলুপ্তির পথে সন্দেশ তৈরির ছাঁচ শিল্প, কেমন আছেন শিল্পীরা?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...