Tuesday, June 9, 2026

ষষ্ঠীতে খুলে গেল গড়চুমুক পর্যটন কেন্দ্র! দারুণ খুশি ভ্রমণ পিপাসু বাঙালি

Date:

Share post:

ষষ্ঠীর দিন খুশির খবর ভ্রমণ পিপাসু বাঙালি পর্যটকদের জন্য। আজ, সোমবার, পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো হাওড়ার গড়চুমুক পর্যটন কেন্দ্র। শুধু পর্যটক নয়, উৎসবের মরশুমে খুশির হাওয়া এলাকার ব্যবসায়ীদের মধ্যেও।

পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে গড়চুমুক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা বিধি মেনেই পর্যটকদের এখানে প্রবেশে করতে হবে। দামোদর ও হুগলি নদীর সংযোগস্থলে প্রায় ১১০ হেক্টর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই পর্যটন কেন্দ্র। যদিও করোনা সংক্রমণের কারণে গত বছর ২০ অক্টোবর থেকে এখানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে এই বছরের প্রথম দিকে সংক্রমণ কিছুটা কমায় কেন্দ্রটি খুলে দেওয়া হয়েছিল। কিন্তু এরপরে ফের সংক্রমণ বৃদ্ধি পায়। ফলে ২২ এপ্রিল থেকে কেন্দ্রটির গেটও ফের বন্ধ করে দেওয়া হয়। পুজোর মধ্যেই ফের খুলে গেল গড়চুমুক পর্যটন কেন্দ্র।

আরও পড়ুন:ষষ্ঠীতেও রেয়াত নেই, সাতদিন পর পর ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম

advt 19

 

 

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...