Friday, April 10, 2026

সশরীরে হাজিরা থেকে রেহাই, কয়লাকাণ্ডে রুজিরাকে স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট

Date:

Share post:

কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) স্ত্রীর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে(Rujira Banerjee) সশরীরে হাজিরা দিতে হবে না। পাটিয়ালা হাউজ আদালতের(Patiala House Court) নির্দেশকে খারিজ করে সোমবার এমনটাই রায় দিল দিল্লি হাইকোর্ট(Delhi High Court)। একই সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, রুজিরার পরিবর্তে হাজিরা দিতে পারবেন তাঁর আইনজীবী।

আরও পড়ুন:পুজোর থিমেও জাঁকিয়ে বসেছে লকডাউন

উল্লেখ্য, কয়লা কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায় বারবার হাজিরা এড়াচ্ছেন বলে অভিযোগ তুলে পাতিয়ালা হাউজ আদালতে মামলা দায়ের করেছিল ইডি। সেই মামলার প্রেক্ষিতে আগামী ১২ অক্টোবর রুজিরাকে সশরীরে দিল্লির ইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় পাটিয়ালা হাউস কোর্ট। পাল্টা নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন রুজিরা। সেখানে তাঁকে স্বস্তি দিলো দিল্লি হাইকোর্ট। আদালতে রুজিরার আইনজীবী জানিয়েছিলেন, রুজিরাদেবী কয়লাকাণ্ডের তদন্তে সমস্ত রকম সাহায্য করছেন। করোনা পরিস্থিতিতে দুই নাবালক সন্তান রেখে তার পক্ষে দিল্লিতে আসা সম্ভব নয়। এরপরই সশরীরে হাজিরা দেওয়ার যে দাবী ইডির তরফে তোলা হয়েছিল তা খারিজ করে হাইকোর্ট।

advt 19

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...