Thursday, June 18, 2026

মায়ের বোধনেই লক্ষ্মীলাভ”! ”লক্ষ্মীর ভাণ্ডার”-এ টাকা ঢুকল মহিলাদের অ্যাকাউন্টে

Date:

Share post:

শুধু গালভরা প্রতিশ্রুতি নয়, যেমন কথা তেমন কাজ! পুজোর মুখেই বাংলার মা-বোনেদের মুখে হাসি ফোটালেন মানবদরদী কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মায়ের বোধনের মধ্যেই লক্ষ্মীলাভ! আজ, মহাষষ্ঠীর দিন সকাল সকাল ২ মাসের টাকা ঢুকল বাংলার ৮০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে। এর ফলে রাজ্য সরকারের খরচ হল ব্বরাদ্দের মধ্যে ৮৫২ কোটি টাকা। আনুষ্ঠানিকভাবে বাংলায় চালু হয়ে গেল মুখ্যমন্ত্রীর সাধের ”লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্প।

নবান্ন সূ্ত্রে খবর, আজই ”লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের টাকা ঢুকল ৮০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে। তবে, আপাতত বাদ পড়ল ৪টি জেলা। তাঁরা সামনের মাসে একসঙ্গে এই টাকা পেয়ে যাবেন বলেও নিশ্চয়তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। পুজোর মিটলেই ফের চার কেন্দ্রে উপনির্বাচন।

কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর , দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্রে ৩০ অক্টোবর ভোট। ইতিমধ্যেই রাজ্যের এই চার জেলায় আদর্শ নির্বাচনী বিধির লাগু করেছে কমিশন। তাই নিয়মের জাঁতাকলে এই চার জেলার মহিলাদের বাদ রেখে বাকি জেলাগুলিতে আবেদনকারীদের অ্যাকাউন্টে পৌঁছে গেল”লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পের টাকা।

advt 19

 

 

Related articles

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...