Friday, June 26, 2026

মাস্কহীন প্যান্ডেল হপিং তৃতীয় ঢেউয়ের দিকে ঠেলে দিচ্ছে না তো! শিশুদের নিয়ে আশঙ্কায় বিশেষজ্ঞরা

Date:

Share post:

পুজো দেখার অতি উৎসাহ আর বেপরোয়া মনোভাব ফের করোনা (Corona) সংক্রমণ বৃদ্ধিকে ডেকে আনছে না তো? প্রতিমুহূর্তে এই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে এখন নয়, এই উদাসীনতার প্রভাব বোঝা যাবে 14 দিন পর থেকে। কিন্তু তখন হয়ত অনেক দেরি হয়ে  যাবে। বোধনের আগে থেকেই শুরু হয়েছে মণ্ডপ (Pandal) পরিদর্শন। অধিকাংশ দর্শনার্থীর মুখে মাস্কের (Mask) বালাই নেই। বিশেষ করে ছবি তোলার অছিলায় বেশিরভাগ সময়ই মাস্কে খুলে ফেলছেন তাঁরা। এমনকী কর্তব্যরত পুলিশ কর্মীরা সর্তক করলেও, উল্টে তাঁদের ভুল পরিসংখ্যান বোঝানোর চেষ্টা করছেন ‘অতিজ্ঞানী’ দর্শনার্থীরা।
তবে শুধু নিজেদের নয়, একই সঙ্গে অভিবাবকরা বিপদে ফেলছেন শিশুদের। কারণ প্রাপ্তবয়স্কদের অনেকের টিকাকরণ (Vaccination) হয়ে গেলেও, শিশুদের টিকাকরণ হয়নি। তার উপর ঋতুবদলের সময় সন্ধের পর থেকে ঠান্ডা পড়ছে। শিশুরোগ বিশেষজ্ঞদের মতে, এটি খুবই ক্ষতিকারক। ওই সময় ভাইরাসের বাড়বাড়ন্ত হয়। একই সঙ্গে শিশুরা বেশিক্ষণ মাস্ক পরে থাকতেও পারে না। সুতরাং ভিড়ে গেলে তাদের সংক্রমণের আশঙ্কা অনেকগুণ বেড়ে যাচ্ছে।
পুজো শুরুর আগে থেকেই সরকার এবং প্রশাসনের তরফ থেকে বারবার মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু উৎসবের আতিশয্যে তা মানছেন না অধিকাংশ হুজুগে জনতা। অভিযোগ, অনেক পুজো কমিটির তরফ থেকেও গাছাড়া মনোভাব রয়েছে। ষষ্ঠীর সন্ধে থেকে যত সংখ্যক লোক রাস্তায়-মণ্ডপে ভিড় জমিয়েছেন, তা দেখে শিউরে উঠছেন বিশেষজ্ঞরা। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, চেতলা-গড়িয়াহাট-রাসবিহারী অ্যাভিনিউ-হাতিবাগান-সহ কলকাতার বেশ কিছু এলাকায় একের পর এক নামী পুজো হচ্ছে। ভিড় ওই এলাকাগুলিতেই ঘুরপাক খাচ্ছে। এক ট্রাফিক পুলিসকর্মীর মন্তব্য, “এখন যত গাড়ি রাস্তায় রয়েছে, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে অত অ্যাম্বুলেন্স পাওয়া যাবে তো!” করোনাকালে পুলিশকর্মীরা নিরলস পরিশ্রম করেছেন। অতিমারির ভয়াবহতা তাঁদের জানা। তবে সাধারণ মানুষ যদি সচেতন না হন তাহলে আগামী দিনে বড় বিপদ আসার আশঙ্কা করছেন অনেকেই।

advt 19

 

 

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...