Thursday, June 25, 2026

বিজেপি নেতার পুজোয় শোভা পাচ্ছে রাজ্য সরকারের প্রকল্প

Date:

Share post:

দশভুজা মা দুর্গা এক হাতে বিলি করছেন “খাদ্য সাথী” প্রকল্পের চাল তো অন্য হাতে দিচ্ছেন ‘’লক্ষ্মীর ভান্ডার’’ প্রকল্পের টাকা। গণেশ আবার কৃষকদের হাতে তুলে দিচ্ছেন ‘’কৃষক বন্ধু’’ প্রকল্পের চেক। বিদ্যাদেবী সরস্বতী সর্বশিক্ষা মিশনে ছাত্রছাত্রীদের বই ও খাতা দিচ্ছেন। করোনা মহামারি প্রতিরোধে প্রতিষেধক দিচ্ছেন কার্তিক। এমনই অভিনব থিমের প্রতিমা তৈরি হয়েছে এক বিজেপি নেতার পুজোয়।
পূর্ব মেদিনীপুরের এগরার ‘’ফ্রেন্ডন্স ইউনাইটেড ক্লাবে’’র পুজোর থিমে এবার এভাবেই উঠে এসেছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। ক্লাবের সম্পাদক জয়ন্ত সাহু। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর পুজোয় এমন থিম দেখে রাজনৈতিক মহলে জোর চর্চা, তবে কি ফের পদ্ম ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে নেওয়ার চেষ্টায় রয়েছেন জয়ন্ত সাহু!
অধুনা বিজেপি নেতার যুক্তি, ‘‘আমরা সবাই এই রাজ্যের মানুষ। সংবিধান অনুয়ায়ী রাজ্য সরকারের প্রকল্প পাওয়ার অধিকার সকলের রয়েছে। সেই ধারণা থেকে প্রতিমা সজ্জায় সরকারি প্রকল্পের অনুকরণ করা হয়েছে। এখানে কোনও রাজনৈতিক জল্পনা বা বিতর্ক নেই।’’

advt 19

 

 

 

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...