Monday, March 16, 2026

বাস্তবে প্রাকৃতিক গবেষণার প্রয়োগে বিশেষ অবদান: অর্থনীতিতে নোবেল বিজয়ী তিনজন

Date:

Share post:

অর্থনীতিতে নোবেল (Nobel) ঘোষণার মধ্য দিয়ে শেষ হল ২০২১-এর পুরস্কারের ঘোষণা। এবার অর্থনীতিতে (Economics) নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ- ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট ও গুইডো ডব্লিউ ইমবেস।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়ান্সেস সোমবার ২০২১ সালের অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে। আলফ্রেড নোবেলের স্মৃতিতে এ বছর অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কারের অর্ধেক পাবেন ডেভিড কার্ড। বাকি অর্ধেক যৌথভাবে জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট ও গুইডো ডব্লিউ ইমবেনস পাবেন বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়ান্সেস।

আরও পড়ুন-বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান: চেন্নাইয়ে পুজোর মেজাজে প্রবাসী বাঙালিরা

শ্রমের ক্ষেত্রে ন্যূনতম মজুরি, অভিবাসন এবং শিক্ষার প্রভাব নিয়ে গবেষণার জন্য নোবেল পাচ্ছেন ডেভিড কার্ড। আর প্রাকৃতিক পরীক্ষার কারণ ও প্রভাব থেকে কতটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায় তা নিয়ে গবেষণার জন্য জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেস যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন।

চিকিৎসার জন্য নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্যে দিয়ে ৪ অক্টোবর এবারে নোবেল পুরস্কারের অনুষ্ঠানের সূচনা হয়। এদিন অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে এবছরের পুরস্কার ঘোষণা শেষ।

advt 19

 

 

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...