Saturday, April 4, 2026

সঙ্গীত শিল্পী স্বপন গুপ্তের প্রয়াণ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহাষষ্ঠীতে চলে গেলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন গুপ্ত। বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী এবং মেয়েকে রেখে উৎসবের মাঝেই চলে গেলেন তিনি। গত এক মাস ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন শিল্পী। দেবব্রত বিশ্বাস এবং মায়া সেনের সুযোগ্য ছাত্র স্বপন জন্মগ্রহণ করেন অধুনা বাংলাদেশের বরিশালে। ১৯৬৫ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং ১৯৬৭ সালে তিনি স্নাতকোত্তর হন। কোনও দিনই তিনি গায়ক হবেন, এমন স্বপ্ন দেখেননি।
১৯৬৫ সালে দেবব্রত বিশ্বাসের সংস্পর্শে আসার পরেই বদলে যায় তাঁর জীবন। রবীন্দ্রগানের ছোঁয়ায় নতুন ভাবে জীবনকে উপলব্ধি করেন শিল্পী। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান, ‘‘বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন গুপ্তের প্রয়াণে আমি গভীর শোকাহত। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বিশেষ গায়নশৈলী শ্রোতাদের দীর্ঘদিন মুগ্ধ করে রেখেছে। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি স্বপন গুপ্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’

advt 19

 

 

 

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...