Monday, June 8, 2026

চরম দূরাবস্থা! মাত্র ১ টি ভোট জুটল এই বিজেপি নেতার

Date:

Share post:

চরম দূরাবস্থা বিজেপির। তামিলনাড়ুর (TamilNadu) পঞ্চায়েত ভোটে নজির গড়লেন  বিজেপি নেতা ডি কার্তিক (D Karthik)। তিনি আবার জেলা যুব মোর্চার সভাপতিও৷ ইতিমধ্যেই টুইটারে হ্যাশট্যাগ ‘সিঙ্গেল ভোট ফর বিজেপি’ (#Single_Vote_BJP) ট্রেন্ডিং চলছে৷

এমনকি ডি কার্তিকের পরিবারের সদস্যদের সকলের ভোট পাননি তিনি। তাঁর পরিবারের পাঁচজন ভোটার ভোট দিয়েছেন ওই নির্বাচনে৷ তিনি পঞ্চায়েত নির্বাচনে মাত্র ১ ভোট পেয়েছেন। তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার বাসিন্দা ডি কার্তিক কুরুদম্পালয় পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আরও পড়ুন: আফগানিস্তান যেন সন্ত্রাসের উৎস না হয়ে ওঠে, G-20 বৈঠকে বার্তা মোদির

যদিও বিজেপি নেতা ডি কার্তিক জানিয়েছেন, তিনি বিজেপির নয়, বরং গাড়ি চিহ্নে ভোটে লড়ে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, ডি কার্তিক নিজের ভোটের প্রচারের জন্য যে পোস্টারগুলি প্রকাশ করেছিলেন, সেগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মোট ৭ জনের ছবি ছেপেছিলেন। অথচ মাত্র ১ টি ভোট পেলেন!

advt 19

 

Related articles

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...