Monday, April 6, 2026

‘মিনিয়েচার’ পুজো, মণ্ডপে হাজির চিকিৎসক: অভিনব দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসের দুর্গাপুজো

Date:

Share post:

রয়েছে করোনার বিধিনিষেধ। সে কারণে যেখানেই পুজো হোক না কেন ত হচ্ছে কোভিড (Covid) বিধি মেনেই। দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসের (Greater Koilash) দুর্গাপুজো প্রতিবারই নজর কাড়ে। তবে এবার তাঁদের বৈশিষ্ট্য অন্য জায়গায়। করোনা (Carona) বিধিনিষেধের কারণে কাটছাঁট করতে হয়েছে আয়োজনে। তবে, জাঁকজমকে ভাটা পড়েনি। এবারে দক্ষিণ দিল্লির জিকে টু-এর পুজো নজর কেড়েছে অভিনব ভাবনার দিক দিয়ে। বড় প্যান্ডেল, বড় প্রতিমার ভিড় থেকে সরে এসে এবার ‘মিনিয়েচার’ ফর্মে পুজো হচ্ছে সেখানে। আড়াই ফুটের দুর্গা প্রতিমা। ততোধিক ছোট প্যান্ডেল। কমতি নেই পুজোর আয়োজনে আনুষ্ঠানিকতায়। কিন্তু সবটাই মিনিয়েচার ফর্মে, আর চমকটা সেখানেই।

আরও পড়ুন- কাকাকে দেখে আবেগঘন কাজল , পুজোর আনন্দে এক বিরল ঘটনার সাক্ষী মুখার্জি পরিবার

গ্রেটার কৈলাস ২ পুজো কমিটির উদ্যোক্তা সমীর বন্দ্যোপাধ্যায়ের মতে, “করোনা বিধি-নিষেধের কথা মাথায় রেখেই আমরা এবার পুজোয় নতুন কিছু করতে চেয়েছিলাম। আর সেই অনুযায়ী সেপ্টেম্বরেই আমাদের প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু মাত্র দশ দিন আগে দিল্লি সরকারের কাছ থেকে পুজোর অনুমতি পাওয়া গেছে। আর এই অতি অল্প সময়ে এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়।”

দেবী মূর্তি এবং প্যান্ডেল ছোট হলেও ঐতিহ্য, পরম্পরা, রীতিনীতিতে কোনো কমতি নেই। তবে গত বারের মতো এবারেও অনুমতি নেই কোনও দর্শনার্থীর। শুধুমাত্র নিমন্ত্রণ পত্রের ভিত্তিতেই মণ্ডপের ভিতরে প্রবেশ করার অনুমতি পাওয়া যাবে। আর সেক্ষেত্রে টিকার দুটো ডোজই নেওয়া আবশ্যিক বলে জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা।

মণ্ডপে ঢোকার মুখেই মাস্ক, স্যানিটাইজার,থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা তো থাকবেই। সঙ্গে এবারে মণ্ডপের মধ্যেই সর্বক্ষণ একজন ডাক্তারেরও ব্যবস্থা রেখেছেন উদ্যোক্তারা।

শুধু প্রতিমা বা মণ্ডপেই নয়, এবার তাদের চমক প্রতিমা বিসর্জনের ক্ষেত্রেও। তাই এবারে তারা দুর্গা প্রতিমাকে দিল্লির যমুনায় বিসর্জন না করে, বিসর্জনের জন্যে প্রতিমা নিয়ে যাওয়া হবে বৃন্দাবনে।

advt 19

 

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...