Tuesday, June 9, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সাফ কাপের দ্বিতীয় জয় ভারতের। নেপালের পর এবার আয়োজক মালদ্বীপের বিরুদ্ধে দাপুটে জয় পেল তারা। ম‍্যাচের ফল ৩-১। জোড়া গোল সুনীল ছেত্রীর। একটি গোল মনবীর সিং-এর।

২) সাত বছর পর আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। বুধবার দিল্লি ক‍্যাপিটালসকে ৩ উইকেটে হারাল ইয়ন মর্গ‍্যানের দল। ফাইনালে কেকেআরের মুখোমুখি চেন্নাই সুপার কিংস।

৩) চেন্নাই সুপার কিংসের হয়ে ভাল খেলার পুরস্কার পেলেন শার্দূল ঠাকুর। টি-২০ বিশ্বকাপের মূল দলে অক্ষর পটেলের জায়গায় ঢুকে পড়লেন এই অলরাউন্ডার।

৪) অনুশীলনে নেমে পড়ল এসসি ইস্টবেঙ্গল। গোয়ায় পৌঁছে নিভৃতবাস শেষ করে অনুশীলন শুরু করলেন অরিন্দম ভট্টাচার্য, মহম্মদ রফিকরা। গত মরসুমের ব্যর্থতা কাটিয়ে এ বার সাফল্য পেতে মরিয়া লাল-হলুদ শিবির। অনুশীলনে নেমে পড়লেন বিদেশিরাও।

৫) আর কয়েকদিন পরেই শুরু টি-২০ বিশ্বকাপ। তার আগে বুধবার বিরাট কোহলি-রোহিত শর্মাদের বিশ্বকাপের বিশেষ জার্সি প্রকাশ করল বিসিসিআই। নতুন এই কিটের নাম দেওয়া হয়েছে, ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

advt 19

 

 

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...