Wednesday, May 20, 2026

আজ মহানবমী, শারদোৎসবের আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী

Date:

Share post:

আজ মহানবমী । শারদোৎসবের আনন্দে মাতোয়ারা বঙ্গজীবন। কিন্তু নবমী মানেই মন উদাস। শেষ হয়ে এলো পুজো । রাত পোহালেই দশমী। মায়ের ফিরে যাওয়ার পালা। আবারো এক বছরের অপেক্ষা। নবমী চলে এল মানেই এত আনন্দ, এত আয়োজন এত পরিকল্পনা সবই শেষের পথে।

মহানবমীর নির্ঘণ্ট

১৩ অক্টোবর , বুধবার রাত ৮ টা বেজে ৭ মিনিট থেকে শুরু মহানবমী । ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা বেজে ৫২ মিনিটে শেষ হবে মহানবমী। পূর্বাহ্ণ মধ্যে দেবীর মহানবমীকল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন। আজ নবরাত্রিরও নবম দিন। এই দিনে দেবীর সিদ্ধিদাত্রী রূপের আরাধনা করা হয়। নবদুর্গার নবম তথা শেষ রূপ সিদ্ধিদাত্রী। সিদ্ধিদাত্রী দেবীর উপাসনায় সংসারে সুখ আসে, সমৃদ্ধি আসে, শান্তি আসে । দেবী সিদ্ধিদাত্রীর বাহন সিংহ। মায়ের চার ভুজ। ডান দিকের উপরের হাতে গদা, আর নিচের হাতে থাকে চক্র । বাঁ পাশে উপরের হাতে কমলপুষ্প ও নিচের হাতে থাকে শঙ্খ। এই সিংহবাহিনী দেবীর চার হাতে আশীর্বাদী মুদ্রা। এই কারণেই তিনি মানুষের জীবনে নিয়ে আসেন সুখ ও সমৃদ্ধি। দেবীর এই রূপ সিদ্ধি দান করেন। এই কারণে হিন্দুদের বিশ্বাস, নবরাত্রির নবম দিনে এই দেবীর সঠিকভাবে পুজো করলে সব প্রকারের সিদ্ধি প্রাপ্তি হয়। পুরাণে কথিত আছে, স্ মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন। এবং এই কারণেই নাকি মহাদেব সকল সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই সর্ব সিদ্ধি লাভ করেন মহাদেব। অন্যদিকে মার্কণ্ডেয় পুরাণে রয়েছে সিদ্ধিদাত্রী অষ্টভুজা। একই সঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণজন্ম খণ্ডেও রয়েছে সিদ্ধিদাত্রী অষ্টাদশভুজা। তবে সিদ্ধিদাত্রীকে চতুর্ভুজা রূপেও দেখা যায়। সেখানে তিনি শিবের আরাধ্য।

advt 19

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...