Wednesday, May 20, 2026

কেন্দ্রের ছাড়পত্র পেল রাকেশ ঝুনঝুনওয়ালা বিমান সংস্থা ‘আকাসা এয়ার’

Date:

Share post:

অবশেষে কেন্দ্রের ছাড়পত্র পেল বিমান সংস্থা ‘আকাসা এয়ার'(Aakash air)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২২ সালে উড়ান শুরু করবে রাকেশ ঝুনঝুনওয়ালার(Rakesh Jhunjhunwala) এই বিমান সংস্থাটি।আপাতত ২০২২ সাল থেকে উড়ানের জন্য বেসামরিক বিমান পরিবহণ অধিদপ্তরের লাইসেন্সের অপেক্ষা।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রাকেশ ঝুনঝুনওয়ালা এবং তাঁর স্ত্রী ও ব্যবসায়িক পার্টনার রেখা ঝুনঝুনওয়ালা। এয়ারবাসের চিফ কমার্শিয়াল অফিসার ক্রিশ্চিয়ান শেরার সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইকে জানান, বিমান কেনার চুক্তির বিষয়ে আকাসার সঙ্গে আলোচনা চলছে। মার্কিন বিমান নির্মাতা বোয়িং-এর সঙ্গে তাদের জনপ্রিয় বি ৭৩৭ ম্যাক্স বিমান ক্রয়ের বিষয়েও আলোচনা চলছে। এভিয়েশনের বাজারে এয়ারবাসের A320 সিরিজের বিমানগুলি বোয়িং-এর B737 বিমানের প্রতিদ্বন্দ্বী।

সূত্রের খবর, আগামী ৪ বছরে মোট ৭০টি বিমানের ফ্লিট গড়ার লক্ষ্য আকাসার। ইতিমধ্যেই আকাসা এয়ারের জন্য ২৪৭.৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে।

advt 19

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...