Tuesday, June 9, 2026

নবমীর সকালে রোদ উঠলেও যত বেলা গড়াবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে

Date:

Share post:

পুজোর নবমী এবং দশমীতে (Durga Puja) বৃষ্টি হতে পারে সে পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) আগেই দিয়েছিল । আর সেই সম্ভাবনাই সত্যি হতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে নবমীর সকালের রোদ উঠলেও যত বেলা গড়াবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ততই প্রবল হবে । কারণ হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মহানগরীর আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিও হবে । তবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে । ভারী থেকে অতি ভারী বৃষ্টি না হতেও পারে । তবে যদি কোথাও স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয় সেক্ষেত্রে সেই এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ এই রাজ্যের দিকে অগ্রসর না হলেও তার প্রভাব এ রাজ্যের উপকূলবর্তী এলাকায় পড়বে। তাই নবমী এবং দশমীতে কলকাতা ছাড়াও দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া এবং হুগলি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

অষ্টমীতেও বেলা গড়াতেই মহানগরী বেশ কিছু এলাকায় মেঘে ঢেকেছিল আকাশ। তবে চড়া রোদ এর সঙ্গে ভ্যাপসা আবহাওয়ায় ঘেমে নাকাল হতে হয়েছে ঠাকুর দেখতে বেরোনো দর্শনার্থীদের। বেলার দিকে হালকা বৃষ্টিও হয়েছিল কলকাতার কিছু অংশে। যদিও মেঘ থাকলেও আর বৃষ্টি হয়নি। মাঝরাতে কোথাও কোথাও নেমেছিল হালকা বৃষ্টি।

advt 19

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...