Sunday, June 28, 2026

আইপিএলে কেকেআরের হয়ে দুরন্ত পারফরম্যান্স ভেঙ্কটেশের, দলকে ফাইনালে তুলে কী বললেন তিনি

Date:

Share post:

আইপিএলে( Ipl) দিল্লি ক‍্যাপিটালসকে ( delhi capitals) হারিয়ে দীর্ঘ সাত বছর পর ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স ( kkr)। বুধবার রাতে যেন একাই মাত করে দিয়েছেন কেকেআরের ভেঙ্কটেশ আইয়র। চলতি পর্বের সব থেকে আকর্ষণীয় ক্রিকেটারের তালিকায় ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন তিনি। বুধবার দিল্লির বিরুদ্ধে ৪১ বলে ৫৫ রান করেছেন তিনি। দলের খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরে খুশি ভেঙ্কটেশ।

ম‍্যাচ শেষে ভেঙ্কটেশ বলেন,” আমাকে দলের তরফে যেটা বলা হয়েছিল সেটাই করেছি। ম্যাচ জিততে পেরে প্রচণ্ড খুশি। যে ভাবে আমি খেলতে চাই, এখানে এসেও সে ভাবেই খেলতে পারছি। গত দুটো ম্যাচে নিজেকে অনেক নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিলাম। শেষ পর্যন্ত ব্যাট করতে চাইছিলাম। কিন্তু তার পরেই মনে হল আমার খেলার ধরন এমন নয়। তাই যে ভাবে আগে খেলছিলাম সে ভাবেই খেলা শুরু করি।”

ভারতীয় দলেও নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছেন ভেঙ্কটেস। কিন্তু মূল দলে ঢোকা নিয়ে এখনই ভাবতে চান না কেকেআরের অলরাউন্ডার। বলেছেন, “আমাদের সামনে এখন একটা ম্যাচ রয়েছে। আপাতত সেটার উপরেই চোখ রাখতে চাই।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...