Saturday, April 4, 2026

দূষণ এড়াতে যমুনা, অন্য নদী ও জলাশয়ে প্রতিমা নিরঞ্জন নিষিদ্ধ

Date:

Share post:

দিল্লিতে যমুনা নদী বা অন্য কোনো জলাশয় ও পুকুরে প্রতিমা বিসর্জন নিষিদ্ধ করল দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (ডিপিসিসি)। দুর্গা প্রতিমা নিরঞ্জন সংক্রান্ত একটি বিস্তারিত নির্দেশিকা জারি করেছে ডিপিসিসি। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে প্রতিমা বিসর্জন বাড়ি বা কমিউনিটি সেন্টারে হতে পারে যেখানে বালতি বা অন্যান্য পাত্রে বিসর্জনের ব্যবস্থা রয়েছে।নির্দেশিকায় বলা হয়েছে, “ফুল, প্রতিমার সাজসজ্জার সামগ্রী (কাগজের তৈরি) ইত্যাদি পুজোর উপকরণ, প্রতিমা বিসর্জনের আগে সরিয়ে ফেলতে হবে। ওই সব উপকরণ বা সামগ্রী পরিবেশগত নিরাপদ ভাবে সংগ্রহ করে রাখতে হবে এবং ঘরে ঘরে বর্জ্য সংগ্রহের যানবাহনের কাছে হস্তান্তর করতে হবে।” আদেশে আরও বলা হয়েছে, “যমুনা নদীতে কোনো প্রতিমা বিসর্জনের অনুমতি দেওয়া হবে না। প্রতিটি নির্দেশ লঙ্ঘনের ঘটনায় ৫০,০০০ টাকা জরিমানা দিতে হবে ডিপিসিসির কাছে।

advt 19

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...