Friday, June 26, 2026

বিকেল ৪টে থেকে শিয়ালদহগামী ট্রেন দাঁড়াবে না বিধাননগরে

Date:

Share post:

বৃহস্পতিবার অর্থাৎ আজ বিকেল ৪টে পর শিয়ালদহগামী কোনো ট্রেন দাঁড়াবে না বিধাননগর রোড স্টেশনে অর্থাৎ শিয়ালদহগামী ডাউন ট্রেনগুলি দাঁড়াবে না ওই স্টেশনে। শুক্রবার ভোর ৪টে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। কিন্তু এই সময়ে শিয়ালদহ থেকে ছেড়ে আসা আপ ট্রেনগুলি দাঁড়াবে বিধাননগরে। দুর্গাপুজোয় অতিরিক্ত যাত্রীচাপ নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলসূত্রে খবর। বিধাননগর স্টেশনে নেমে অনেকগুলি পুজো দেখা যায়। তার মধ্যে অন্যতম মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। বুধবার মধ্যরাতে অতিরিক্ত ভিড়ের জন্য যেখানে ঠাকুর দেখা বন্ধ করে দেওয়া হয়। রেলের অন্দরের খবর, এই সিদ্ধান্তের পিছনে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর ভিড়ও অন্যতম কারণ হতে পারে।বিধাননগর স্টেশনে ডাউন ট্রেন না দাঁড়ানো নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী অবশ্য আনন্দবাজার অনলাইনকে বলেছেন, “প্রচণ্ড ভিড়ের কারণে কোভিড পরিস্থিতিতে আজ (বৃহস্পতিবার) বিকেল চারটে থেকে কাল (শুক্রবার) ভোর ৪টে পর্যন্ত কোনও ডাউন ট্রেন বিধাননগর স্টেশনে দাঁড়াবে না। আপ ট্রেন দাঁড়াবে। আপাতত এক দিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এর মেয়াদ বাড়তে পারে।” বিধাননগর স্টেশনে অস্বাভাবিক ভিড় দুর্গাপুজোর দর্শনার্থীদের কারণেই হচ্ছে বলে মনে করছে রেল। এই ভিড়ের জেরে কোভিড ছড়ানোর পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

বিধাননগর স্টেশন থেকে একাধিক পুজো প্যান্ডেলে যাওয়া যায়। যার মধ্যে অন্যতম লেকটাউনে সুজিত বসুর পুজো।মণ্ডপ দেখতে প্রচুরমানুষ ভিড় করেছেন। কোভিড পরিস্থিতিতে যা কপালে ভাঁজ ফেলেছে প্রশা ঔষধি ঔসনের। বিধাননগর স্টেশন হয়েই শহরতলির অধিকাংশ দর্শনার্থী ওই মণ্ডপে আসছেন বলে মত প্রশাসনের একাংশের। সেখানে ভিড় আটকাতে রেলের এই সিদ্ধান্ত  ।

advt 19

 

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...