Friday, April 3, 2026

অত্যাধিক ভিড়, আকর্ষণ কমাতে এবার নেভানো হল শ্রীভূমির বুর্জ খালিফার আলো

Date:

Share post:

এবার কলকাতার দুর্গাপুজোয় বাঙালির “একমাত্ৰ” ডেস্টিনেশন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। লেকটাউন যেন একটি আস্ত দুবাই। আকর্ষণের কেন্দ্রে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুজো বুর্জ খালিফা! সন্ধ্যা থেকে রাত পেরিয়ে ভোর নয়, মহানগরের রাজপথ দিনের বেলাতেও লক্ষাধিক মানুষের সমাগমে মিশেছে শ্রীভূমির বুর্জ খালিফায়।

মহামারি সতর্কতায় হাইকোর্টের গাইড লাইন, ভিড় সামলাতে হিমশিম পুলিশ প্রশাসন থেকে ক্লাব কর্তৃপক্ষ। অগত্যা ভিড়ের চাপ বন্ধ হল বুর্জ খালিফার মায়াবী আলো। উদ্দেশ্যে, মণ্ডপের আকর্ষণ কমিয়ে ভিড় সামাল দেওয়া। কিন্তু এতেও কী কাজ হবে?

এর আগে দমদম বিমান বন্দরের আপত্তিতে সপ্তমীর রাতেই বন্ধ করে দেওয়া হয়েছিল শ্রীভূমি স্পোর্টিংয়ের বুর্জ খালিফার মোহময়ী লেজার শো। আর বুধবার অষ্টমীর রাতে রাশ টানা হল আলোতে। এদিনও দর্শনার্থীদের চাপে ভিআইপি রোড কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। একাধিক বাস এবং অটো রুট ঘুরিয়ে দেওয়া হয়। সন্ধের পর কার্যত জনস্রোত বয়ে যায় শ্রীভূমির মণ্ডপের সামনে। সেই কারণেই আপাতত আলো বন্ধের সিদ্ধান্ত।

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...