Saturday, April 4, 2026

দুর্গাপুজোর প্যান্ডেলে গুলিতে মৃত ১, জখম ২! প্রশ্নের মুখে যোগী রাজ্যের আইন-শৃঙ্খলা

Date:

Share post:

সম্প্রতি, কেন্দ্রের NCRB রিপোর্টে প্রকাশ পেয়েছে সবরকম অপরাধমূলক কাজে দেশের মধ্যে শীর্ষে “ডাবল ইঞ্জিন” উত্তর প্রদেশ। যোগী রাজ্যের আইন-শৃঙ্খলা যে একেবারে ভেঙে পড়েছে তার সর্বশেষ উদাহরণ, এবার অযোধ্যাতে দুর্গাপুজোর প্যান্ডেলে চলল গুলি। দুষ্কৃতীদের সেই গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক ব্যক্তি। জখম ২ কিশোরী।

অষ্টমীর রাতে অযোধ্যার একটি দুর্গাপুজো প্যান্ডেলে ২টি বাইকে করে এসে আচমকা হামলা চালায় ৪ যুবক। প্যান্ডেলের মধ্যে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে ওই
দুষ্কৃতীকারীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মানজিৎ যাদব নামে এক ব্যক্তি। পাশে থাকা দুই কিশোরী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। উৎসব চলাকালীন এমন দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে গোটা অযোধ্যা এলাকায়।

তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বাইক।
প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, ব্যক্তিগত শত্রুতা থেকেই এমন ঘটনা। কিন্তু পুজো পান্ডেলের মধ্যে ঢুকে প্রকাশ্যে এমন দুষ্কৃতী তাণ্ডব প্রমাণ করে যোগী রাজ্য উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে।

আরও পড়ুন:শ্রীভূমির পুজোয় ব্যাপক ভিড়: সুজিতকে তোপ কল্যাণের

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...