Saturday, April 4, 2026

রাত পোহালেই বিজয়া দশমী, মায়ের নিরঞ্জনে ঘাটে ঘাটে প্রস্তুতি তুঙ্গে

Date:

Share post:

মহামারি আতঙ্ক, বৃষ্টির চোখ রাঙানি। সবমিলিয়ে ভালোয়-মন্দে আরও একটু দুর্গাপুজো কাটিয়ে ফেললো বাঙালি। নিশি ফুরালেই বিজয়া দশমী। ঘরের মেয়েকে এবার বিদায় জানানোর পালা। ক্ষণিকের জন্য বিষাদে ডুববে বাঙালি। আবেগ ঘন মুহূর্তেও সতর্ক প্রশাসন। দেবী দুর্গার বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে সজাক দৃষ্টি প্রশাসনের।

কলকাতা শহরের গঙ্গা ঘাটগুলিতে শয়ে শয়ে প্রতিমা বিসর্জনের রীতি রয়েছে। যাতে নিরঞ্জনের এই রীতি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, তার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা।

পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর গঙ্গার সবক’টি ঘাটের মধ্যে বেশি বিসর্জন হয় বাবুঘাট সংলগ্ন জাজেস ঘাট, বাজা কদমতলা ঘাট এবং নিমতলা ঘাটে। এবছর তিনটি ঘাটে মোট চারটি ক্রেন রাখা থাকবে। বাজা কদমতলা ঘাটে গঙ্গার জলে ভাসমান বার্জের উপর একটি ক্রেন থাকবে এবং পাড়েও একটি ক্রেন থাকবে। নিমতলা এবং জাজেস ঘাটে পাড়ের উপরে একটি করে ক্রেন থাকবে। করোনার দ্বিতীয় বর্ষেও সকল বিধিনিষেধ জারি রাখা হয়েছে। গঙ্গার জল যাতে দূষিত না হয়, তার দিকেও নজর রাখা হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গাইডলাইন অনুসারে প্রতিমার গায়ের ফুল, মালা এবং পুজোর অন্যান্য সামগ্রী নদীর জলছবি ফেলা যাবে না। বিসর্জনের আগে গঙ্গার তীরেই একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হবে। এই উদ্যোগের কারণে কলকাতা পুরসভার পর্যাপ্ত কর্মী, পুলিশ এবং পরিকাঠামো থাকবে গঙ্গার ঘাটগুলিতে।

দশমীর দিন মূলত বেশিরভাগ বিসর্জন হবে বাড়ির প্রতিমাই। ১৮ অক্টোবর পর্যন্ত বিসর্জনের অনুমতি দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...