Wednesday, June 24, 2026

চেন্নাইয়ে পুজোয় মাতোয়ারা বাঙালিরা, মণ্ডপে রাখা ‘জাগো বাংলা’-র উৎসব সংখ্যার চাহিদা তুঙ্গে

Date:

Share post:

 

জয়িতা মৌলিক

দেশজুড়ে যেখানেই বাঙালি সেখানেই পালিত হচ্ছে দুর্গোৎসব। আর পুজো উপলক্ষ্যে প্রকাশিত ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার চাহিদাও বাংলার গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে দেশের নানাপ্রান্তে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) প্রবন্ধ পড়ার প্রবল আগ্রহ প্রবাসী বাঙালিদের মধ্যে। সঙ্গে স্বনামধন্য সাহিত্যিকদের রচনা সমৃদ্ধ ‘উৎসব সংখ্যা’-র চাহিদা পাঠকদের মধ্যে তুঙ্গে।

দক্ষিণ ভারতের এই শহরে বাঙালির সংখ্যা নেহাত কম নয়। আর যেখানে বাঙালি, সেখানেই দুর্গাপুজো। তামিলনাড়ুতে কোভিড (Covid) বিধির কড়াকড়ি রয়েছে। সে কারণেই এবছর স্বল্প পরিসরে দুর্গাপুজো করছে সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশন (Cmca))। তবে, বাঙালি যখন, তখন দুর্গাপুজোতে পূজাবার্ষিকী তো চাই-ই-চাই। সে কারণেই এবার তাদের দুর্গাপুজোর মণ্ডপেই রয়েছে ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা। সংগঠনের সদস্য প্রদ্যুৎকুমার ঘোষ জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখা সমৃদ্ধ ‘জাগো বাংলা’-র উৎসব সংখ্যার চাহিদা চেন্নাই বাঙালিদের মধ্যে অত্যন্ত বেশি। বিশিষ্ট সাহিত্যিকদের রচনা, গল্প-প্রবন্ধ-কবিতা, চিত্রনাট্য, স্মৃতিচারণ- এইসব কিছু পড়ার জন্য মুখিয়ে রয়েছেন প্রবাসী বাঙালিরা। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই কলকাতা থেকে অনেকগুলি উৎসব সংখ্যা নিয়ে নিজেদের দুর্গা মণ্ডপেই রেখেছেন প্রদ্যুৎকুমার ঘোষরা (Pradyut Ghosh)। ইতিমধ্যেই তার বেশিরভাগই সংগ্রহ করে নিয়েছেন সদস্যরা। এমনকী, পুজোর ফাঁকে সেই উৎসব সংখ্যায় চোখ বুলিয়েছেন পুরোহিত মশাইও।

সিএমসিএ-র পুজোতে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আর রয়েছে খাওয়া-দাওয়ার আয়োজন। পুজোর দুদিন আগে থেকেই অ্যাসোসিয়েশনের সদস্যরা তৈরি করেন নারকেল নাড়ু। সঙ্গে প্রতিদিনই থাকছে বিভিন্ন ভোগের আয়োজন। আর সন্ধে হতেই সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ-গান-আবৃত্তি-শ্রুতিনাটক বাদ যাচ্ছে না কিছুই। সব মিলিয়ে বাংলার বাইরে এক টুকরো বাঙালিয়ানা ধরা পড়েছে এই দুর্গাপুজোয়। আর সেই সোনায় সোহাগা ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা।

advt 19

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...