Saturday, April 4, 2026

ভারতীয় দলের নতুন জার্সি নিয়ে কী বললেন স‍ৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি?

Date:

Share post:

গত বুধবারই প্রকাশ পেয়েছে ভারতীয় দলের( india team) জার্সি। আসন্ন টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিরা ( virat kohli)এই নতুন  জার্সি পড়েই মাঠে নামবেন। শুধু বিরাট কোহলি, রোহিত শর্মারা নন, ভারতের এই নতুন জার্সি পরবেন মিতালি রাজরাও, পরবে ভারতের অনূর্ধ্ব-১৯ দলও। ভারতের এই জার্সি প্রকাশ হতে মন কেড়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। বিরাটদের নতুন জার্সি সমর্থকদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে বলে জানাল ভারতীয় বোর্ড।

এদিন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” ভারতীয় দলের জন্য শুধু দেশের সমর্থকরা আছেন, তা নয়। সারা বিশ্বে ভারতীয় দলের সমর্থকরা রয়েছেন। তাঁদের উৎসাহ, উল্লাস তুলে ধরেছে এই জার্সি। টি-২০ বিশ্বকাপে দলকে উৎসাহ দেবে এই জার্সি।”

দলের নতুন জার্সি দেখে উৎসাহিত অধিনায়ক বিরাট কোহলিও। তিনি বলেন,”সমর্থকদের প্রতি আমাদের যে শ্রদ্ধা রয়েছে, সেটাই ফুটে উঠেছে এই জার্সিতে। বেশ আকর্ষণীয় এই জার্সি। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এই জার্সি পরে। নতুন জার্সিতে কোটি কোটি সমর্থকের সামনে নিজেদের মেলে ধরতে তৈরি আমরা।”

আরও পড়ুন:নিউজিল্যান্ড সিরিজে বিরাটদের কোচ হিসাবে দেখা যেতে পারে দ্রাবিড়কে

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...