Friday, June 12, 2026

বিজয়ায় মিষ্টির জন্য দোকানে দোকানে লম্বা লাইন 

Date:

Share post:

মিষ্টিমুখ ছাড়া বিজয় দশমী অসম্পূর্ণ। মিষ্টিমুখে উমাকে স্বামীর বাড়ি পাঠানোই বাংলার ঐতিহ্য। নবমী থেকেই মিষ্টির দোকানগুলিতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। শোকেস ভরেছে বিভিন্ন ধরনের রকমারি মিষ্টিতে। বাংলা জুড়ে বিভিন্ন রকম মিষ্টির স্বাদ পাওয়া যায়। যে জেলায় বা অঞ্চলে যেসব মিষ্টি বিখ্যাত, তার চাহিদা থাকে সবচেয়ে বেশি।

কলকাতা বা তার আশপাশে ভীম নাগ, কে সি দাস, নকুড়, বলরাম মল্লিক, হিন্দুস্তান সুইটস, ভিআইপি সুইটস-এর মতো দোকানে লম্বা লাইন। ব্যস্ত পাড়ার মিষ্টির দোকানও। উৎসবে যেমন বাংলায় ভাগাভাগি নেই, তেমনই নেই মিষ্টিতেও। তাই বিজয়ায় রসগোল্লার সঙ্গেই চাহিদা কাজু বরফি বা মতিচুরের লাড্ডুর।

দশমীর সকাল থেকে লম্বা লাইন পড়েছে মিষ্টির দোকানগুলিতে। দোকানের মালিকরা জানাচ্ছেন, বিজয়ার মিষ্টি হিসেবে চন্দ্রপুলি, লবঙ্গ লতিকা আর রসগোল্লার চাহিদা এখনও। তার সঙ্গে অবশ্য যোগ হয়েছে ফিউশন সন্দেশও এখন পছন্দের তালিকায়। রক্তে যাঁদের শর্করার মাত্রা বেশি তাঁরা অনেকেই খোঁজেন সুগার ফ্রি মিষ্টি। এখন জলভরা সন্দেশের মধ্যে জলের বদলে থাকছে লিকুইড চকোলেট।

আগে বিজয়ায় বাড়িতে নারকেল নাড়ু, ছাপ সন্দেশ, মোয়া তৈরি হত। এখন অবশ্য মিষ্টির দোকানেই পাওয়া যাচ্ছে সেসব।সব মিলিয়ে উমা বিদায়ের বিষাদ মনে নিয়ে ভুলে, বাঙালি এখন মিষ্টি-মুখী।

advt 19

 

 

 

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...