Saturday, March 21, 2026

ছত্তিশগড়ের যশপুরে বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত ৪, আহত কমপক্ষে ১৫

Date:

Share post:

লখিমপুরের (Lakhimpur) স্মৃতি উস্কে ছত্তিশগড়ের (Chhattisgarh) যশপুরে বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল চারজনের। আহত ১৫ জন। পরে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।

ছত্তিশগড়ের যশপুরে দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা মারে পদযাত্রায়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে চারজন মারা গিয়েছেন বলে খবর। জখম কমপক্ষে ১৫ জন। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-ফের আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, মৃত ৩৩, জখম ৭৪

বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। গাড়ির চালককে মারধর করা হয় বলে অভিযোগ। যে গাড়িটি ধাক্কা মারে তাতে গাঁজা ছিল বলে অভিযোগ স্থানীয়দের। পাঠালগাঁওয়ের এসডিওপি (SDPO) অবশ্য জানান, বিষয়টি এখনও তদন্ত করা হচ্ছে।

advt 19

 

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...