Saturday, April 4, 2026

একটানা প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি কেরলে, ৫ জেলায় জারি লাল সতর্কতা

Date:

Share post:

একটানা প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি কেরলে (Kerala)। জলাধারগুলির অবস্থা বিপজ্জনক হওয়ায় ইতিমধ্যেই বেশ কয়েকটি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। যার জেরে মধ্য ও দক্ষিণ কেরলের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

আরব সাগরে তৈরি নিম্নচাপের জেরেই লাগাতার বৃষ্টি হচ্ছে কেরলে। একের পর এক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শনিবারও দিনভর দফায়-দফায় রাজ্যজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই কেরলের পাঁচ জেলায় লাল সতর্কতা (Red Alert) জারি করেছে আবহাওয়া দফতর। ওই জেলাগুলিতে প্রবল বৃষ্টির (Rain) আশঙ্কা।

কেরলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস রয়েছে। সাত জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সাত জেলায় জারি কমলা সতর্কতা (Orange Alert)।

পরিস্থিতি মোকাবিলায় নেমেছে বিপর্যয় মোকাবিলা দফতর। এনডিআরএফ (Ndrf)-এর ৬টি দল কেরলের দুর্গত এলাকাগুলিতে উদ্ধার কাজ চালাচ্ছে। মন্ত্রী কে রাজন জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছেন। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা তৈরি রাখতে নির্দেশ দিয়েছেন। বৃষ্টি বিধ্বস্ত একাধিক এলাকায় কেরল সরকারের তরফে ত্রাণ শিবির চালু করা হয়েছে। নীচু ও ধসপ্রবণ এলাকাগুলি থেকে বাসিন্দাদের ত্রাণ শিবিরে আশ্রয় নিতে আবেদন করা হচ্ছে।

শবরীমালা মন্দিরে যাওয়া পুন্যার্থীদের পম্পা নদীতে স্নান না করার আবেদন জানিয়েছেন মন্ত্রী কে রাজন। পর্যটনকেন্দ্রগুলিতে আপাতত বোটিং বন্ধ রাখা হচ্ছে। কাক্কি ড্যামের জলস্তরও ক্রমেই বাড়ছে। ২১ অক্টোবর পর্যন্ত কেরলের ইদুক্কি জেলায় রাতের পরিবহণ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- সিঁদুরখেলার মধ্যে দিয়ে সাঙ্গ সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব

advt 19

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...