Wednesday, June 24, 2026

সিঁদুরখেলার মধ্যে দিয়ে সাঙ্গ সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব

Date:

Share post:

সাউথ মাদ্রাজ (Madras) কালচারাল অ্যাসোসিয়েশন এবার ৪৩তম শারদোৎসব সম্পূর্ণ করল। পুজোর সূচনা হয়েছিল ‘নাড়ু উৎসব’ দিয়ে। এরপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমীর পরে দশমীতে সিঁদুর খেলার মাধ্যমে উৎসব শেষ হল। এ পুজোর জোগাড় থেকে শুরু করে সবকিছুই মূলত এই অ্যাসোসিয়েশনের মহিলা সদস্যরই করে থাকেন।

সকালে এই দর্পণে বিসর্জনের পরে দুর্গা (Durga) প্রতিমাকে বরণ করার জন্য প্রস্তুত হন। প্রথমে সকলে মিলে মায়ের চারপাশে সাতপাক ঘুরে এসে, ব্যক্তিগতভাবে তাঁরা এক এক করে প্রতিমাকে বরণ করেন। আগে আনেক মহিলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। এ বছর কোভিড (Covid) বিধিনিষেধ থাকায়, আয়োজন অনেক সীমিত।

সিঁদুর খেলা সম্পন্ন হলে প্রতিমাকে বিসর্জনের জন্যে নিয়ে যাওয়া হয় সমুদ্রে। সেখানে বেসান্ত নগরের ইলিয়াড বিচে, সমস্ত রকম রীতিনীতি মেনে বিসর্জন দেওয়া হয়। সেখান থেকে ফিরে এসে, প্রত্যেকে শান্তিরজল নিয়ে, মিষ্টি মুখ করে এ বছরের মতো মায়ের বিজয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরও পড়ুন- অধ্যক্ষের ইস্তফার দাবি নিয়ে ফের আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা, জটিল হচ্ছে পরিস্থিতি

advt 19

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...