Tuesday, June 23, 2026

ফের বাবা হতে চলেছেন ধোনি? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

গতকালই ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ( Kkr) হারিয়ে চতুর্থবারের জন‍্য আইপিএল (ipl) চ‍্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। এই খবরের মাঝে ধোনির ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হল গুঞ্জন ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি খবর। শোনা যাচ্ছে, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও এই নিয়ে মুখ খোলেনি ধোনি বা তাঁর স্ত্রী।

শুক্রবার কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ফাইনাল ম্যাচে দুবাইয়ের গ্যালারিতে ছিলেন সাক্ষী ধোনি। সিএসকে ম্যাচ জিততেই গ্যালারি থেকে মাঠে নেমে এসে ধোনিকে জড়িয়ে ধরেন সাক্ষী৷ এরপর লাগাতার চলে ফোটোসেশন। হলুদ রঙা ফিটিংস ফ্লোরাল ওয়ান পিস ড্রেস পরিহিতা সাক্ষীর পেটের জায়গা খানিকটা স্ফীত মনে হয় ৷ আর সেখান থেকেই শুরু হয় যত জল্পনা৷ খবর অনুযায়ী, আগামী বছর দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন সাক্ষী ৷

এদিকে সূত্রের খবর, সাক্ষী নাকি চার মাসের অন্তঃসত্ত্বা। একথা নাকি বলেছেন আরেক ক্রিকেটার সুরেশ রায়না স্ত্রী প্রিয়াঙ্কা রায়না।

আরও পড়ুন:দু’বছরের চুক্তিতে বিরাট-রোহিতদের কোচ হতে চলেছেন দ্রাবিড় : সূত্র

advt 19

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...