Saturday, April 4, 2026

ভারতীয় দলে কোচ হওয়া নিয়ে দ্রাবিড়ের সঙ্গে শুক্রবার মাঝরাতে বৈঠক সৌরভ-জয় শাহের : সূত্র

Date:

Share post:

বিরাট কোহলিদের ( Virat Kohli) কোচের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড়( Rahul Dravid)? সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপের ( T-20 World Cup) পর থেকে ২০২৩ সাল পর্যন্ত সম্ভবত তাঁর হাতেই যেতে চলেছে টিম ইন্ডিয়ার কোচিংয়ের ভার।

সূত্রের খবর, শুক্রবার রাতে দুবাইয়ে আইপিএল( Ipl) ফাইনালের পর বিসিসিআই( Bcci) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly) এবং সচিব জয় শাহ( Jay Shah) বৈঠক করেছেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে। সেই বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দেওয়ার জন্য রাহুলকে রাজি করানো হয়। এছাড়াও সূত্রের খবর বোলিং কোচ হতে পারেন পারশ মামব্রে। যদিও এখনও বিসিসিআইয়ের তরফ থেকে এ বিষয়ে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে ভারতীয় দলে রাহুলের কোচ হওয়া নিয়ে জল্পনা আরও বাড়ছে।

গত শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের দায়িত্ব ছিলেন দ্রাবিড়। সে বার ভারতের টেস্ট দলকে নিয়ে ইংল্যান্ডে ছিলেন রবি শাস্ত্রী। সেই সময় শিখর ধাওয়াদের নিয়ে সাদা বলের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যান ‘দ‍্যা ওয়‍্যাল’। সেই দলে ছিলেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শ্রীলঙ্কা সিরিজে তরুণদের নিয়ে গিয়েছিলেন দ্রাবিড়।

আরও পড়ুন:মাত্র ২৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সৌরাষ্ট্রের রঞ্জিজয়ী ক্রিকেটার অভি বরট

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...