Saturday, April 4, 2026

যশপুর-কাণ্ডে সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হল

Date:

Share post:

যশপুর কাণ্ডের (procession accident in Chhattisgarh’s Jashpur) জেরে সাব-ইন্সপেক্টর কে কে সাহুকে সাসপেন্ড করা হলো (Sub-inspector KK Sahu was suspended) । ছত্রিশগড় মুখ্যমন্ত্রীর দফতর থেকে এ খবর জানানো হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল দশমীর দিন গভীর রাতে। যশপুরে স্থানীয় একটি দুর্গাপুজোর বিসর্জনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই সময় রাস্তায় দাঁড়িয়েছিলেন প্রায় কুড়ি থেকে পঁচিশ জন মানুষ। হঠাৎই পিছন থেকে দ্রুত গতিতে আসে লাল রঙের একটি এসইউভি গাড়ি। পিষে দিয়ে চলে যায় তাঁদের।

তখনই গাড়িটিকে ধাওয়া করে পাকড়াও করে পুলিশ। গ্রেফতার করা হয় দু’জনকে। তাদের মধ্যে একজন বাবলু বিশ্বকর্মা ও অন্যজন শিশুপাল সাউ। এরপরই উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় ঘাতক গাড়িটিতে। এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।

 

এরপর এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসে । তাতে দেখা যাচ্ছে বিতর্কিত ওই এসইউভি থেকে এক স্থানীয় বিজেপি নেতা বেরিয়ে আসছেন। নাম সুমিত জয়সওয়াল। তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই বিজেপি নেতার অভিযোগ, তাঁর গাড়ির চালক, এক বন্ধু ও দুই বিজেপি কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সেই সময় তিনি বিষয়টি জানতেন না। পরে সোশ্যাল মিডিয়া থেকে তিনি বিষয়টি জানতে পারেন।

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...