Thursday, June 25, 2026

দোরগড়ায় জোড়া নিম্নচাপ, মোকাবিলায় নবান্ন’র চিঠি কলকাতায়, জেলায়

Date:

Share post:

ফের দোরগড়ায় দুর্যোগের বার্তা শুনিয়েছে আবহাওয়া অফিস৷ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়৷ জোড়া নিম্নচাপের প্রভাবে ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলি, জানিয়েছে হাওয়া অফিস৷

এই পূর্বাভাসের পরই আসন্ন দুর্যোগ মোকাবিলায় কলকাতা পুরসভা-সহ সমস্ত জেলাশাসকদের চিঠি দিয়েছে নবান্ন৷ নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের৷ নিম্নচাপের জেরে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া৷ সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে৷ বৃষ্টিপাতের ফলে সাধারণ মানুষকে যাতে দুর্ভোগে পড়তে না হয়, তার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভা ও সমস্ত জেলাশাসকদের৷ ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ মাঝ সমুদ্রে থাকা মৎস্যজীবীদের রবিবার রাতের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে৷ পর্যটকদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে৷ রবিবার দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে কমলা অ্যালার্ট জারি করা হয়েছে৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ সোমবার হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগণায় বৃষ্টির পরিমাণ বাড়বে৷ মঙ্গলবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং- সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে৷ জল জমলে যাতে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন না হয় তার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর৷

আরও পড়ুন:১৭ অক্টোবর, রবিবারের বাজার দর

advt 19

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...