Thursday, June 4, 2026

বৃষ্টিতে বিপর্যস্ত কেরল , মৃত ১৮ , নিখোঁজ বহু , উদ্ধারে সেনা

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে (Heavy Rainfall) দক্ষিণী রাজ্য কেরল (Southern State Kerala) কার্যত বিধ্বস্ত এবং বিপর্যস্ত (Devastating Flood situation) । ইতিমধ্যেই ১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। নিখোঁজ বহু। বহু বাড়িঘর ভেঙে পড়েছে। সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। বহু এলাকা জলের তলায়। মৌসম ভবনের (Mousam Bhawan) তরফে প্রবল বৃষ্টি (Heavy Rain) হতে পারে এমন পূর্বাভাস দিয়ে একাধিক জেলায় আগাম লাল ও কমলা সতর্কতা (Red & Orange Alert) জারি করা হয়েছিল । তবু থামানো গেল না মৃত্যুর মিছিল। রবিবার সকাল পর্যন্ত যে খবর এসেছে, কেরলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এখনও খোঁজ নেই বহু মানুষের। অনেক জায়গায় ধস নেমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ পূর্ব আরব সাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই এই বৃষ্টিপাত। ১৭, ১৮ অক্টোবর সারাদিন ধরে ও ১৯ অক্টোবর সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। মৎস্যজীবিদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

 

 

শনিবার কেরলের পাঁচ জেলা পাঠানামথিত্তা, কোট্টায়াম, এরনাকুলম, ইদুক্কি ও ত্রিশূরে প্রবল বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এ ছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, কোল্লাম, আলাপ্পুঝা, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড়ে। এই সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে।

 

 

কেরলের মুখ্যমন্ত্রী (Chief minister of Kerala) পিনারাই বিজয়ন জানিয়েছেন, কোথাও কোথাও পরিস্থিতি বেশ উদ্বেগজনক। তিনি বলেন, “মানুষের প্রাণ রক্ষা করতে আমরা সবরকমের চেষ্টা করব। সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনার কাছেও ত্রাণ ও উদ্ধারের জন্য সাহায্য চাওয়া হয়েছে “। ইতিমধ্যেই বৃষ্টি বিপর্যয় কীভাবে মোকাবেলা করা যায় তার ব্লু প্রিন্ট তৈরি করতে একটি জরুরি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দফতর থেকে রাজ্যের মানুষকে সতর্ক ও নিরাপদে থাকার অনুরোধ জানানো হয়েছে। নদী, পাহাড় থেকে দূরে থাকার কথা বলা হয়েছে।

 

 

তবে আশার কথা মৌসম ভবন জানিয়েছে, আজ রবিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে।

সেনা সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যেই কেরল রাজ্য সরকারের অনুরোধে পরিস্থিতি সামাল দিতে নেমেছে সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা। এমআই-১৭ হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। সাদার্ন এয়ার কমান্ডের সবকটি বেসে অ্যালার্ট জারি করা হয়েছে। জলমগ্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। ৩০ জন সেনার একটি দল রওনা হয়েছে কোট্টায়াম জেলার কাঞ্জিরাপ্পালিনের দিকে।

advt 19

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...