Thursday, March 19, 2026

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে লাদাখ সফরে বায়ুসেনা প্রধান বিবেকরাম চৌধুরী

Date:

Share post:

প্রায় দেড় বছর ধরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় ভারত(India) ও চিনের(China) সেনাবাহিনীর মধ্যে চলছে ঠান্ডা লড়াই। দু দেশের সেনাবাহিনীর সম্পর্কের টানাপোড়েনে একাধিকবার উত্তপ্ত হয়েছে সীমান্তের পরিস্থিতি। এই জটিল পরিস্থিতির মধ্যে ফের একবার লাদাখ(Ladakh) সফর করলেন বায়ুসেনা প্রধান বিবেকরাম চৌধুরী(Vivekram Choudhary)। নিজের চোখে লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখলেন বায়ুসেনা(Air Force) প্রধান।

সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’দেশের শীর্ষ সেনা কমান্ডার পর্যায়ের এখনও পর্যন্ত ১৩টি বৈঠক হয়েছে। কিন্তু সেই বৈঠকে কোন সমাধান সূত্র মেলেনি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দুই দেশের সেনা কমান্ডাররা বৈঠকে বসেছিলেন। কিন্তু সেখানেও কোনও আলোর দিশা দেখা যায়নি। এই পরিস্থিতিতে সীমান্তে প্রহরারত সেনা কর্মীদের মনোবল বাড়াতে বায়ুসেনা প্রধান নিজে গেলেন লাদাখ। খতিয়ে দেখলেন সেনাবাহিনীর পরিকাঠামো ও সুবিধা-অসুবিধা।

লাদাখের মত কঠিন এক জায়গায় সেনাবাহিনীকে সব সময় প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করতে হয়। সেই লড়াইটা যাতে সহজ হয় তার জন্য উপযুক্ত পরিকাঠামো নির্মাণের আশ্বাস দিলেন বিবেকরাম।

advt 19

 

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...