Saturday, April 4, 2026

কংগ্রেসের হয়ে কাজ করা আইটি কোম্পানিতে আয়কর তল্লাশি

Date:

Share post:

কংগ্রেসের(Congress) জন্য অসম(Assam) এবং অন্যান্য রাজ্যে নির্বাচন ব্যবস্থাপনা এবং ডিজিটাল মার্কেটিং করা একটি কোম্পানির দফতরগুলিতে তল্লাশি অভিযান চালালো আয়কর বিভাগ(Income Tax Department)। জানা‌ গিয়েছে, চণ্ডীগড়, মোহালি, সুরাত এবং বেঙ্গালুরুতে অবস্থিত কোম্পানির মোট সাতটি দফতরে তল্লাশি অভিযান চালিয়েছে আয়কর বিভাগ। এ ছাড়াও কোম্পানির এমডির হোটেল রুমও তল্লাশি করা হয়েছে।

আয়কর বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, অভিযানের সময় অনেক আর্থিক অপরাধমূলক নথি উদ্ধার করা হয়েছে, যার মধ্যে বেহিসেবি আয় এবং সম্পত্তি হস্তান্তরের প্রমাণ রয়েছে। আয়কর বিভাগের মতে, কোম্পানি একটি এন্ট্রি অপারেটরের মাধ্যমে একোমোডেশন এন্ট্রি করছিল। কোম্পানির বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে ব্যবসা করার অভিযোগও রয়েছে। বিভাগের মতে, কোম্পানি কর ফাঁকির উদ্দেশ্যে রাজস্ব আয় কম রিপোর্ট করেছে এবং ইচ্ছাকৃতভাবে ব্যয় বাড়িয়েছে। ‘ডিজাইন বক্সড’ নামের কোম্পানিটি হিসাবহীন নগদ অর্থ প্রদানের সাথে জড়িত বলে প্রমাণিত হয়েছে। বিভাগের মতে, অভিযান থেকে উদ্ধার করা নথিতেও দেখা গেছে যে কোম্পানির পরিচালকদের ব্যক্তিগত খরচও কোম্পানির ব্যবসায়িক খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। পরিচালক এবং তাদের পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য বিলাসবহুল গাড়ি কেনা হয়েছে কোম্পানির কর্মচারীদের নামে । গত ১২ অক্টোবর আয়কর বিভাগ এই তল্লাশি অভিযান চালিয়েছিল।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...