Tuesday, June 23, 2026

যৌন সম্পর্কে সম্মতি মানেই নারীর অন্তঃসত্ত্বা হওয়ার অধিকারে হস্তক্ষেপ নয়

Date:

Share post:

যৌন সম্পর্কে সম্মতি মানেই নারীর প্রজননের অধিকারে হস্তক্ষেপ নয়। এমনটাই জানিয়েছে দিল্লির এক নিম্ন আদালত। সম্প্রতি এক ধর্ষণের অভিযোগের বিরুদ্ধে জামিনের আবেদন জানানো এক ব্যক্তির আর্জি খারিজ করে আদালত। কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, একজন মহিলা তাঁর যৌনতার স্বাধীনতা ব্যবহার করে যৌনসঙ্গীর সঙ্গে লিপ্ত হতে পারে। কিন্তু সেই সঙ্গী মহিলার প্রজননের অধিকার বা অন্তঃসত্ত্বা হওয়ার অধিকারে হস্তক্ষেপ করতে পারে না।

অতিরিক্ত দায়রা আদালতের বিচারক বিশাল গোগনে বলেন, গর্ভপাতের যন্ত্রণা ভোগ করতে ওই মহিলা যৌন সম্পর্কে লিপ্ত হননি। তিনি আরও বলেন, একজন মহিলা পূর্ণ সম্মতিতে সহবাস করলেও সেটা কখনই তাঁর সঙ্গীকে যৌন হেনস্থায় সায় দেয় না। ওই ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের পাশাপাশি তিনবার গর্ভপাত করানোর অভিযোগও তুলেছিলেন অভিযোগকারিণী।

আরও পড়ুন-উপত্যকায় অশান্তির ঘটনায় বেসুরো মন্তব্য মেঘালয়ের রাজ্যপালের, চাপে নর্থ ব্লক

আদালত জানিয়েছে, “শুধুমাত্র যৌন সম্পর্কের সম্মতি থাকলেও একাধিকবার অন্তঃসত্ত্বা করে গর্ভপাত করানোর মাধ্যমে কেবল যৌনতার সম্মতি লঙ্ঘিত হয়েছে। একজন মহিলা নিজের ইচ্ছায় যৌন সম্পর্কে জড়াচ্ছেন মানে এই নয় যে তাঁর প্রজনন অধিকার লঙ্ঘন করার সম্মতিও দেওয়া হয়েছে। যদিও কোনও অভিযুক্ত গর্ভপাতের অভিযোগ ওঠার পরও যৌন সম্পর্ক অব্যাহত রাখে, তখন যৌন সম্পর্কের সম্মতি আপসেই বাতিল হয়ে যায়।”

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...