Monday, April 6, 2026

ধানবাদ-কলকাতা রুটের বাসে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, জালে ১ মহিলা-সহ ৩

Date:

Share post:

উৎসবের মরসুমে কলকাতাগামী দূরপাল্লার বাসে মিলল বিপুল পরিমাণ অস্ত্র (Arms)। এক মহিলা-সহ গ্রেফতার ৩ জন। গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ধানবাদ (Dhanbad) থেকে আসা একটি বাসকে টোলপ্লাজার (Tollplaza) কাছাকাছি ঠান্ডা পানীয় তৈরির কারখানার কাছে আটকায় STF ও রাজ্য পুলিস (Police)। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র; অধিকাংশই অসম্পূর্ণ। মিলেছে, ৪০টি অসম্পূর্ণ অস্ত্র। বেশিরভাগই ওয়ানশর্টার। তাছাড়াও সেভেন এমএম ও নাইন এমএম পিস্তল।

জড়িত অভিযোগ এক মহিলা-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনজনই বিহারের (Bihar) বাসিন্দা। তাদের ডানকুনি (Dunkuni) থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

ওইসব অস্ত্র রাজ্যের কোনও কারখানায় নিয়ে গিয়ে সম্পূর্ণ করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। ওই বিপুল অস্ত্র কোন গোপন ডেরায় নিয়ে যাওয়া হচ্ছিল, অস্ত্র পাচারের সঙ্গে আর কারা জড়িত- তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:ধর্মীয় ভাবাবেগ শোভন-বৈশাখীর আঘাত, উত্তাল নেটদুনিয়া! আদালতে যাওয়ার হুঁশিয়ারি রত্নার

advt 19

 

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...