Friday, April 3, 2026

পুজো উদ্বোধনে জাগো বাংলা প্রচ্ছদের ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী, সংরক্ষণের পথে ২১ পল্লী

Date:

Share post:

এবার পুজোর (Durga Pujo) উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২১ পল্লীতে (21 Pally) গিয়ে নিজে হাতে একটি ছবি এঁকেছিলেন (Sketch)। মহালয়ার দিন নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র “জাগো বাংলা” (Jago Bangla) উৎসব সংখ্যার প্রচ্ছদে দুর্গা মায়ের যে ছবি ছিল, সেই ছবিটিই বালিগঞ্জ ২১ পল্লীর পুজোয় গিয়ে এঁকে ছিলেন মুখ্যমন্ত্রী। তাই এমন একটি ছবিকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ২১ পল্লী দুর্গোৎসব কমিটি। পুজোর দিনগুলোতে মুখ্যমন্ত্রীর আঁকা ছবিটি মণ্ডপেই রাখা ছিল দর্শনার্থীদের জন্য। যা ২১ পল্লীর পুজোর আকর্ষণকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিল।

সংরক্ষণ প্রসঙ্গে ২১ পল্লী পুজো কমিটির সম্পাদক মলয় বিশ্বাস বলেন, ‘‘স্লেট চক-পেন্সিলে মুখ্যমন্ত্রীর হাতে আঁকা ছবিটি আমাদের কাছে এক অমূল্য সম্পদ। তাই এই ছবিটি আমরা সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছি। ছবিটি যাতে যুগ যুগ ধরে নষ্ট না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। যিনি সংরক্ষণের দায়িত্বে আছে, তিনি একটি বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করে সংরক্ষণ করবেন। পরে সেটি ফ্রেমে বাঁধানো হবে। এবং বালিগঞ্জে ২১ পল্লী ক্লাবের ভিতরে তা অত্যন্ত যত্ন সহকারে রাখা। প্রতি বছর পুজোর সময় এই সংরক্ষিত ছবি সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপে রাখা হবে।”

আরও পড়ুন:পিডিএসের শারদ সংখ্যায় প্রকাশিত কান্তি-তন্ময়ের লেখা, ক্ষুব্ধ সিপিএম

advt 19

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...