Saturday, April 4, 2026

বিশ্ব বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

Date:

Share post:

বিশ্ব বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। গত সপ্তাহের তুলনায় জ্বালানি তেলের দাম চার শতাংশ বেড়েছে। কয়েক মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির বিপরীতে সরবরাহ ঘাটতি চলছে।

আরও পড়ুন- গড়িয়াহাটের জোড়া খুনে পরিচিতরাই: প্রাথমিক তদন্তে মত পুলিশের

সোমবার সকালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬৯ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৪৫ ডলার, যা ২০১৮ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি এক দশমিক এক শতাংশ বা এক দশমিক ১২ ডলার বেড়ে হয়েছে ৮৩ দশমিক ১৮ ডলার। ২০১৪ সালের অক্টোবরের পর থেকে মার্কিন তেলের সর্বোচ্চ দাম এটাই।
করোনা কমায় অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হওয়ায় বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার প্রবণতা দেখা যায় গত বছরের নভেম্বর থেকেই। তবে চলতি বছরের জুন থেকে দাম বাড়ার প্রবণতায় নতুন হাওয়া লাগে।

দেশের অন্যান্য শহরে পেট্রল (₹/লিটার) -এর দাম

সোমবার (১৮ অক্টোবর, ২০২১)

শহর দাম (₹  / লিটার)

কলকাতা ১০৬.৪৩
দিল্লি১০৫.৮৪
মুম্বাই১১১.৭৭
চেন্নাই১০৩.০১
বেঙ্গালুরু১০৯.৫৩

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...